সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জামালগঞ্জে সভা

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৮:৫৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৮:৫৭:০২ পূর্বাহ্ন
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জামালগঞ্জে সভা
স্টাফ রিপোর্টার :: গণঅভ্যুত্থানে নিহত ও আতদের স্মরণে জামালগঞ্জে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী। সহকারী শিক্ষক মাওলানা তোফাজ্জল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক হোসনে আরা বেগম, সহকারী শিক্ষক রাকিব আহমেদ এবং শহীদ সোহাগের পিতা আবুল কালাম ও মাতা রোকেয়া বেগম, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী পু®িপতা তালুকদার। শহীদ সোহাগ ও আহত শুভ মিয়ার পিতা বলেন, আমার বড় ছেলেসহ তিনজন পরিবারের ভরণপোষণের জন্য ঢাকায় গিয়েছিল। একজন গার্মেন্টসে চাকরি করতো অন্য দুইজন রাজমিস্ত্রির কাজ করতো। বড় ছেলে মারা যাওয়ায় এবং ছোট ছেলে আহত হওয়ায় পরিবার নিয়ে চলতে বর্তমানে হিমশিম খেতে হচ্ছে। কোন রকমে ধারদেনা করে সংসার চালাচ্ছি। আল্লাহ যেন আমার মত আর কোন পরিবারকে এই অবস্থায় না ফেলে। গুলিবিদ্ধ ছেলেটা রাতে হঠাৎ পায়ের ব্যথায় ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে। আমার শহীদ ও আহত ছেলের স্মরণে স্মরণসভা করায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি