সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

সিলেটে প্রথমবারের মতো হৃদরোগে আক্রান্ত শিশুর দেহে বসানো হলো রিং

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৮:৫৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৮:৫৫:৫৪ পূর্বাহ্ন
সিলেটে প্রথমবারের মতো হৃদরোগে আক্রান্ত শিশুর দেহে বসানো হলো রিং
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত শিশুর দেহে রিং বসানো হয়েছে। ইতিমধ্যে গত দুই দিনে ছয়টি শিশুর দেহে এ অস্ত্রোপচার করা হয়। রোববারও আরও তিন শিশুর অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত তিন শিশুর দেহে ডিভাইস (রিং/বেলুন) বসানো হয়। রবিবার বিকেল চারটা পর্যন্ত আরও তিন শিশুর দেহে একই রকমভাবে অস্ত্রোপচার করা হয় এবং বিকেলে আরও তিন শিশুর দেহে ডিভাইস বসানো হয়। এসব শিশুর বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে। হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের ক্যাথ ল্যাবে হাসপাতালের হৃদরোগ বিভাগের আয়োজনে ও শিশু বিভাগের সহযোগিতায় এসব অস্ত্রোপচার হয়। সূত্রের তথ্যমতে, অস্ত্রোপচারে সরকারি সহযোগিতার পাশাপাশি যুক্তরাজ্যের ‘মুন্তাদা এইড’ রোগীর দেহে বিনামূল্যে ডিভাইস বসানোর পুরো ব্যয় বহন করেছে। এ অস্ত্রোপচারের কাজে ১০ জনের দলটিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান রিজওয়ানা রিমা। মূলত শিশুদের হৃৎপি-ের জন্মগত ত্রুটি দূর করতেই এ ডিভাইস লাগানো হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, বিষয়টি সিলেটবাসীর জন্য নতুন দ্বার উন্মোচন করল। ঢাকার বাইরে হৃদরোগে আক্রান্ত শিশুদের দেহে অস্ত্রোপচারের ঘটনা এটাই প্রথম। ঢাকায় একই কাজ করাতে রোগীর পরিবারকে জনপ্রতি দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা খরচ করতে হতো। সেটা এখানে তারা বিনামূল্যে করতে পেরেছে। এর আগে ডিভাইস বসানো উপলক্ষে শনিবার সকালে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ওসমানী হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মো. মোখলেছুর রহমান। বক্তব্য দেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শুয়াইব আহমদ (শোয়েব)।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার