সুনামগঞ্জ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

ধর্মপাশায় বিএনপি’র কর্মীসভা: ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০১:০৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০১:০৯:৫৯ পূর্বাহ্ন
ধর্মপাশায় বিএনপি’র কর্মীসভা: ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে
ধর্মপাশা প্রতিনিধি :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, টানা ১৫ বছরে লাগাতার সংগ্রাম ও ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। গণখুনি হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করছে। তাই আন্দোলন-সংগ্রাম শেষ হয়ে যায়নি। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার পূর্ব পর্যন্ত ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে। অর্থাৎ ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার বেলা পৌনে দুইটার দিকে ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত উপজেলা বিএনপি ও ছয়টি ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আমরা কথা বলতে পারি নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। আগামী উপজেলা ও ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা স্থান পাবে। জিয়ার সৈনিকদের নিয়ে ২১ সদস্যের উপজেলা ও ১১ সদস্যের ইউনিয়ন কমিটি গঠন করা হবে। আপনারা আগামী ৩ ও ৪ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা থেকে সদস্য ফরম সংগ্রহ করুন এবং ৮ই ডিসেম্বর জমা দিবেন। কর্মীসভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আব্দুল মোতালিব খান, আনসার উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম আজাদ, বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের সহধর্মিণী নারীনেত্রী সালমা আক্তার, বিএনপি নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শান্ত, সাবেক সদস্য জুলফিকার আলী ভুট্টো, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী মাজহারুল হক, লিয়াকত আলী, আবদুল হক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রহমত, সাবেক সহ-দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম রতন, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম বিএসসি, জয়শ্রী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন মন্টু, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফতাব উদ্দিন আহমেদ, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুব মোর্শেদ খোকন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবীর আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক