সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪

কুরিয়ার সার্ভিসের গাড়িতে ভারতীয় শাড়ি, কসমেটিক্স

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১২:৫৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১২:৫৬:২২ পূর্বাহ্ন
কুরিয়ার সার্ভিসের গাড়িতে ভারতীয় শাড়ি, কসমেটিক্স
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের শান্তিবাগ পয়েন্টে ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও গাড়ি আটক করেছে সদর মডেল থানার পুলিশ। একই সাথে ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এই মালামাল আটক করা হয়। আটককৃতরা হলেন ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেড জেলা অফিসের জোনাল ম্যানেজার মামুন মিয়া ও সহ-ব্যবস্থাপক সীমান্ত বর্মণ। জানা যায়, শুক্রবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা থেকে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান (১১৭২৬১ ঢাকা মেট্রো-ম) সুনামগঞ্জ শহরের শান্তিবাগ পয়েন্টের জেলা অফিসের সামনে আসে। ওই সময় সদর মডেল থানার পুলিশ খবর পেয়ে ভারতীয় মালামাল আটক করে থানায় নিয়ে আসে। ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেড জেলা অফিস সূত্রে জানা যায়, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় তাদের অফিস রয়েছে। এসব অফিস থেকে কুরিয়ারের মালামাল সংগ্রহ করে নিয়ে আসা হয় জেলা অফিস সুনামগঞ্জ শহরের শান্তিবাগ পয়েন্টস্থ অফিসে। এরপর এই মালামাল পাঠানো হয় সিলেট, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে। ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের অফিস ম্যানেজার শামীম আহমদ বলেন, শুক্রবার দিবাগত রাত অনুমান ১০টায় আমাদের অফিসের সামনে বিশ্বম্ভরপুর থেকে আসা (১১৭২৬১ ঢাকা মেট্রো-ম) নম্বর কাভার্ডভ্যান গাড়ি, অফিসের দুইজনসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তিনি জানান, জেলার বিভিন্ন স্থান থেকে কুরিয়ারে মানুষ মালামাল পাঠান। কিন্তু এসব মালামাল খুলে দেখার সুযোগ নেই আমাদের। গতকাল ভারতীয় মাল কুরিয়ারে আসায় পুলিশ আটক করে নিয়ে যায়। তিনি আরও জানান, এসব মালামালের মধ্যে ছিল ভারতীয় শাড়ি ও কসমেটিক্স। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, মালামাল, মাল বহনকারী গাড়ি ও লোক আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন