সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

আমন ধানের জাত সম্প্রসারণ নিয়ে কৃষক মাঠ দিবস

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১২:৫৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১২:৫৩:১৪ পূর্বাহ্ন
আমন ধানের জাত সম্প্রসারণ নিয়ে কৃষক মাঠ দিবস
স্টাফ রিপোর্টার :: ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন নতুন জাত সম্প্রসারণ বিষয়ে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগাইরগাঁও গ্রামে রোপা আমন ধানের নতুন জাতের নমুনা শস্য কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক ও কৃষাণীবৃন্দ। অনুষ্ঠানে নতুন জাতের আমন ধান চাষ বিষয়ে কৃষি বিভাগের সংশ্লিষ্টরা বক্তব্য দেন এবং কৃষকরা তারা এই ধানের চাষবাস বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কৃষি বিভাগ ২০২৪-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন ধানের নতুন জাত ব্রি-ধান ৮৭ সম্প্রসারণ বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করে। এই ধানের গুণাগুণ তুলে ধরে আগামীতে চাষ করার জন্য আহ্বান জানানো হয় কৃষকদের। পাশাপাশি কৃষির যে কোনো সমস্যা বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক