সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের

  • আপলোড সময় : ১১-০৮-২০২৪ ১২:০৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৪ ১২:০৬:১৩ পূর্বাহ্ন
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। 

শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। অন্তর্বর্তী সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে, যা বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবে। আমরা যেকোনো ধরনের সহিংসতা ও প্রাণহানি রোধে সবাইকে আহ্বান জানাই। জবাবদিহি ও একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য।

প্রসঙ্গত, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি