সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন রায় আর নেই

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৮:৪৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৮:৪৮:১৬ পূর্বাহ্ন
অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন রায় আর নেই
স্টাফ রিপোর্টার :: হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন রায় আর নেই। চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে বৃহঃপতিবার রাত সাড়ে ১১টায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা চন্দন রায় মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য স¤পন্ন হয়। এর আগে কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁকে শ্রদ্ধা জানান হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি, জেলা পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটি, জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটি, জেলা খেলাঘরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন রায়ের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. শহিদুজ্জান চৌধুরী, কার্যকরী সভাপতি অ্যাড. স্বপন কুমার দাস রায়, সহ-সভাপতি সুখেন্দু সেন, চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক স¤পাদক প্রভাষক দুলাল মিয়া, প্রচার স¤পাদক আনোয়ারুল হক, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাহালুল বখত, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ধূর্জটি কুমার বসু, সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ রঞ্জন রায় ভানু, সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, সাবেক পিপি (নারী ও শিশু) অ্যাড. নান্টু রায়, বাকবিশিস সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি শুভঙ্কর তালুকদার মান্না, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দে প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু