সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

জগন্নাথপুর পৌর জামায়াতের কমিটি গঠন

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৮:৪২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৮:৪২:২২ পূর্বাহ্ন
জগন্নাথপুর পৌর জামায়াতের কমিটি গঠন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার ২০২৫/২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলী আহমদের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন। বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন বেলাল, কবির উদ্দিন, মাষ্টার আবু তাইদ, মাওলানা নেছার উদ্দীন প্রমুখ। সভায় নব-গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান। নব-গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, সহ-সভাপতি মাস্টার আবু তাইদ ও মাওলানা আতিকুর রহমান মামুন, সেক্রেটারি মাওলানা আলী আহমদ, সহ-সেক্রেটারি জালাল আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা নেছার উদ্দীন, প্রচার ও মিডিয়া সম্পাদক জামাল উদ্দিন বেলাল, পেশাজীবী তৌহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. কবীর উদ্দিন, সহ সম্পাদক ডা. সোহেল আমীন, যুব ও ক্রীড়া সম্পাদক আশরাফ হোসেন এনাম, সহ সম্পাদক সাদিক আহমদ, শ্রমিক কল্যাণের শামসুল আবেদীন, উলামা বিভাগের মাওলানা শামছুল ইসলাম, টিম সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, আবু সুফিয়ান ও সালেহ আহমদ গোলাপ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা