সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে পিএফজি’র সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৮:৪০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৮:৪০:১১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে পিএফজি’র সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ২০২৪ সালের ডিসেম্বর মাসের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নকে সামনে রেখে নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে সভা করেছে শান্তিগঞ্জ পিএফজি। শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও বিএনপির অ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা ডিসেম্বর মাসের পরিকল্পনা উপস্থাপনা করেন। সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ পিএফজি’র পিস এম্বাসেডর ও জাতীয় পার্টির সভাপতি মো. হারুন মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজ মিয়া, সৈয়দ আলম, পিএফজি সদস্য শান্তিগঞ্জ প্রেসক্লাব ও সুজনের সভাপতি মো. আবু সাঈদ, জেসমিন আক্তার, শেফালী আক্তার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, ইয়ুথ অ্যাম্বাসেডর স্বর্ণা রানী প্রমুখ। সভায় আগামী ১৯ ডিসেম্বর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে সভাকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে চূড়ান্ত তারিখ নির্ধারণ, হল রুম চূড়ান্তকরণ ও পিস ইভেন্টের জন্য আব্দুল মজিদ কলেজে মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার