সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শান্তিগঞ্জে সভা

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৩:৩৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৩:৩৩:২৯ পূর্বাহ্ন
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শান্তিগঞ্জে সভা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানীর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফানুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, গণমাধ্যমকর্মী আবু সাঈদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নোহান আরেফিন নেওয়াজ, গণঅভ্যুত্থানে আহত সাহের রহমান, লায়েক আহমদ নোমান, রিপন মিয়া ও ছাত্র প্রতিনিধি আমিন উদ্দিন। স্মরণসভায় গণঅভ্যুত্থানে আহতদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাসিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, আলাল হোসেন রাফি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক