সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জামালগঞ্জে বিএনপি’র কর্মীসভা

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৩:০৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১১:৩৮:৩৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে বিএনপি’র কর্মীসভা
স্টাফ রিপোর্টার জামালগঞ্জ :: জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আনিসুল হক, আব্দুল মোতালিব খান, আনসার উদ্দিন, সেলিম উদ্দিন আহমদ, নজরুল ইসলাম, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, প্রয়াত সাবেক জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী সালমা আক্তার, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, শাহ মো. শাহজাহান, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, জুলফিকার চৌধুরী রানা, মাসুম মাহমুদ তালুকদার প্রমুখ। এসময় কলিম উদ্দিন আহমদ মিলন তার বক্তব্যে বলেন, গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। এছাড়াও বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই অবিলম্বে নির্বাচন দিন। অনুষ্ঠান শেষে সম্প্রতি মৃত্যু হয়েছে জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজুর রহমান চৌধুরী, বিশিষ্ট সালিশ ব্যক্তি আবু হানিফা ও মুক্তার হোসেনসহ দলীয় সকল মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪