সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৮:৫৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৮:৫৮:২৯ পূর্বাহ্ন
দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট-সুনামগঞ্জ সীমান্ত থেকে দেড় কোটি টাকার চোরাচালানীর মালামাল জব্দ করেছে বিজিবি। ২৬ নভেম্বর ও ২৫ নভেম্বর সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে চিনি শীতবস্ত্রসহ বিভিন্ন ধরনের সামগ্রী জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় দেড় কোটি টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সিলেট ও সুনামগঞ্জ জেলার ছাতক দোয়ারা এলাকার সোনালীচেলা, তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালাসাদেক, পাথরকোয়ারী ও বাংলাবাজার সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল আলাদা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ চিনি, সানগ্লাস, কম্বল ও মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও সুপারিসহ চোরাচালানী মালামাল বহনকারী ট্রাক, ইজিবাইক ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে বিজিবির টহল দল। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় সিজারমূল্য ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ১০০ টাকা। সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী পণ্য সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম