সুনামগঞ্জ , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৮:৪১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৮:৪১:০৬ পূর্বাহ্ন
ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ায় ছেলেকে পুলিশে দেন বাবা। পরে নিঃশর্ত ক্ষমা চাইলে মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জামালগঞ্জ উপজেলার সাচনা গ্রামের বিমল দাসের ছেলে অভি দাস (১৭) তার ফেসবুক পোস্টে লিখেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা। আমরা অলটাইম প্রস্তুত, আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম রাম।” এ ঘটনা জানাজানির পর স্থানীয় আলেম-ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতেই আলেমদের একটি পক্ষ সাচনাবাজারে অভি দাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গ্রেফতারের দাবি জানান। পরে বুধবার সকালে অভিযুক্ত অভি দাসকে তার বাবা বিমল দাস থানায় সোপর্দ করেন। বিকেলে উপজেলার আলেম-ওলামাগণ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে অভি দাস নিঃশর্ত ক্ষমা চাইলে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ. ম কামাল হোসাইন বলেন, বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম