সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৮:৩৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৮:৩৩:২৫ পূর্বাহ্ন
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ
গত মঙ্গলবার (২৬ নভেস্বর ২০২৪) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুনামগঞ্জে এসে হাওর পরিদর্শন ও ফসলরক্ষা বাঁধ নিয়ে মতবিনিময় করে গেছেন। তিনি বলেছেন, ‘পরিবেশের ক্ষতিকারক প্রকল্প হাওরে হবে না। [...] হাওরই যদি না থাকে, তাহলে হাওরের রাস্তা দিয়ে কি করবো আমরা ?’ আমরা তাঁর সঙ্গে সহমত পোষণ করছি। এ সংক্রান্ত সংবাদপ্রতিবেদনে সুনামগঞ্জের একটি দৈনিকে (২৭ নভেম্বর ২০২৪) শিরোনাম করা হয়েছে, ‘হাওরের ফসলরক্ষা বাঁধে অনিয়ম হলে ব্যবস্থা’। কিন্তু কথা হলো, এই ‘ব্যবস্থা’ কথাটা একটি অদ্ভুত প্রপঞ্চ। এটি অনেকটাই ‘নল তল বাইরা’র মতো। অন্তত বিগত সরকারগুলো রাজনীতিক সমাজের আধিপত্য বিস্তারের চিরায়ত কৌশল কাঠামোগত সহিংসতা বাস্তবায়নে প্রণোদিত হয়ে জনসমাজের নাকের ডগায় ‘ব্যবস্থা’ নামক প্রপঞ্চের মূলো ঝুলিয়ে দুর্নীতিবাজ লুটেরা শ্রেণির স্বার্থ রক্ষার নির্মমতাকেই প্রতিপন্ন করতে পারদর্শী ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার তেমনটা নয়। দেশের মানুষ এই সরকারের কাছে অনেক কীছু আশা করে। আমরা সুনামগঞ্জবাসীও তার ব্যতিক্রম নই। আমরা সুনামগঞ্জবাসী হাওরের প্রাণবৈচিত্র্য রক্ষা ও হাওরের হৃত প্রাকৃতিক বৈচিত্র্য ফিরিয়ে আনার লক্ষ্যে হাওরের সার্বিক উন্নয়ন চাই। উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উদ্ভিদ, জলজ প্রাণী, পাখি ও মানুষের সমারোহে হাওর হয়ে উঠুক বিশ্বসেরা নান্দনিক নিসর্গের প্রতীক পর্যটনকেন্দ্র এবং সেই সঙ্গে মাছ, পশু ও কাঠের উৎপাদনে বিশ্বসেরা খামার। বিশ্বের মানুষ এখানকার রপ্তানি করা মাছ, মাংস ও কাঠের তারিফ করবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুনামগঞ্জ পরিদর্শন করে গেছেন, কথা বলেছেন এখানকার মানুষজনের সঙ্গে। তাঁকে অশেষ ধন্যবাদ। আশা করি এবার আর ‘বেড়ায় ধান খাওয়া’র মতো অবস্থা হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪