সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
বিক্ষোভ সমাবেশে বক্তারা

বালু-পাথর মহাল বন্ধ থাকলে বারকি শ্রমিকরা যাবে কোথায়?

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৮:২৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৮:২৯:৩৩ পূর্বাহ্ন
বালু-পাথর মহাল বন্ধ থাকলে বারকি শ্রমিকরা যাবে কোথায়?
সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের উদ্যোগে বুধবার সকালে জিনারপুর বাজারে সংগঠনের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। বক্তব্য রাখেন বারকি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক ফরিদ মিয়া, প্রবীণ সদস্য মরম আলী, সহ সম্পাদক জমির আলী, ধোপাজান নদী কমিটির আহ্বায়ক আবুল কাশেম, অদুদ মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, বালু পাথর মহাল বন্ধ থাকলে হাজার হাজার বারকি শ্রমিক যাবে কোথায়? বালুপাথর মহালে ড্রেজার-বোমা মেশিন বন্ধ ও মহাল এলাকায় ইঞ্জিনচালিত স্টিল বডি নৌকা প্রবেশ বন্ধ করতে হবে। ইজারা পদ্ধতি বাতিল করে সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর মাধ্যমে দরিদ্র হাজার হাজার বারকি শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করুন। হাওরাঞ্চলে বিকল্প কোন কর্মসংস্থান না থাকায় গ্রামাঞ্চলের বারকি শ্রমিকরা বালুপাথর মহালে কাজ করে জীবিকা নির্বাহ করে। বালিপাথর মহাল বন্ধ ঘোষণা করা একটি আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে বক্তারা আরও বলেন, সরকারের নীতিমালা পরিবর্তন করুন। নদীর তীরে পরিবেশ সম্মতভাবে বালুপাথর উত্তোলনের নীতিমালা টাঙিয়ে দিন। লুটপাটকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে বারকি শ্রমিকদের তালিকা প্রস্তুত এবং বারকি শ্রমিকদের জন্য সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করুন। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা