সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৮:৩০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:৩০:৪৯ পূর্বাহ্ন
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির
সুনামকণ্ঠ ডেস্ক :: সংবিধানে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে এসব প্রস্তাবের লিখিত কপি জমা দেয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব জমা দিয়েছে, যা তফসিলসহ নানা বিষয় নিয়ে বিস্তৃত। তিনি বলেন, প্রস্তাবনায় বিপ্লব ও বর্তমান বাস্তবতার মধ্যে সমন্বয় এবং একনায়কতন্ত্র রোধের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জুডিশিয়ারির ক্ষেত্রেও কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিএনপির এ নীতিনির্ধারক বলেন, উপ-রাষ্ট্রপতি এবং উপ-প্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাবও রয়েছে। আমরা নির্বাহী, বিচার এবং আইনসহ সব বিষয়ে প্রস্তাবনা দিয়েছি, যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। বিএনপি নেতা জানান, এসব প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশন সরকারের কাছে উপস্থাপন করবে, এবং কোনো বিষয়ে দ্বিমত থাকলে পরবর্তী সময়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের জানান, প্রস্তাবনা এখনো তারা পর্যালোচনা করেননি। সবাই মিলে আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আমাদের সুপারিশগুলো করতে চাই। নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে, এবং আমরা সারাংশ নিয়ে কাজ করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত