সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী কারাগারে

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৮:২৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:২৮:২৫ পূর্বাহ্ন
চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী কারাগারে
সুনামকণ্ঠ ডেস্ক :: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, পু-রিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। এ সময় আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, রাতেই সড়কপথে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামে আনা হয়। কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। এর আগে, সোমবার (২৫ নভেম্বর) রাতেই ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে আনা হয়। সেখান থেকে মঙ্গলবার সকালে বিশেষ নিরাপত্তায় চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের প্রতিবাদে সোমবার রাতে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন