সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির

জগন্নাথপুরে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৮:১৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:১৭:১৬ পূর্বাহ্ন
জগন্নাথপুরে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুরে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারো জগন্নাথপুর পৌর শহরের ভবেরবাজার খালে এ উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত উৎসবে স্থানীয় সৌখিন মানুষের ঢল নামে। এতে স্থানীয় ইসহাকপুর, লুদরপুর, এনায়েতনগর, শ্বাসনহবি, দুর্গাপুর, রতিয়ারপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের অসংখ্য সৌখিন শিকারি জনতা মাছ ধরে বিভিন্ন সাইজের পলো এবং বিভিন্ন ধরনের জাল নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন। সব শ্রেণি-পেশার সৌখিন জনতা সারিবদ্ধভাবে পলো এবং জাল নিয়ে উৎসবে অংশ নেন। এ সময় পলো বাওয়া উৎসব দেখতে খালের দুই পারে উৎসুক জনতা ভিড় জমান। এতে বোয়াল, রুই, শোলসহ বিভিন্ন জাতের দেশীয় মাছ ধরা পড়ে। উৎসবে অংশ নিয়ে শিকারিরা কমবেশি মাছ পেয়ে বেজায় আনন্দিত হয়েছেন। উল্লেখ্য, ঐতিহ্যের অংশ হিসেবে পলো বাওয়া উৎসবটি প্রতি বছর ভবের বাজার খালে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা