সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

আরেক মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১০:০১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১০:০১:৫৫ পূর্বাহ্ন
আরেক মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জামিন পেয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তার জামিন মঞ্জুর করেন। এম এ মান্নানের আইনজীবী খায়রুল কবির রুমেন জানান, সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান শারীরিকভাবে অসুস্থ। যে অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তখন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। মূলত বিএনপি নিজেদের অফিসে আগুন দিয়েই এ মামলা দায়ের করেছেন। আদালতে এ মামলার কোনো সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন। গত ১৯ নভেম্বর জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর। এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার মামলায় ২০ দিন কারাবাস করে জামিনে বের হন সাবেক এই মন্ত্রী। যুগ্ম সচিব হিসেবে চাকরিজীবন শেষ করে এমএ মান্নান আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সুনামগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সাল থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনের পর সরকারের পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স