সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিজয় দিবস উদযাপনে সভা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন
বিজয় দিবস উদযাপনে সভা
স্টাফ রিপোর্টার :: ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ পিটিআই সুপার দীপংকর মোহন্ত, সুনামগঞ্জ সমাজসেবা বিভাগের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল প্রমুখ। সভায় জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় ৬ ডিসেম্বর সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবসে সকাল ৮টায় সদর উপজেলার ডলুরায় র‌্যালি ও ৪৮ শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে র‌্যালিসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স