সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

শাল্লায় বিএনপি’র কর্মীসভা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৯:৪৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৯:৪৯:০৬ পূর্বাহ্ন
শাল্লায় বিএনপি’র কর্মীসভা
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শাল্লা উপজেলা গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, রেজাউল হক, নাদের আহমেদ, আলী আকবর, আনছার উদ্দিন, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, জেলা আহ্বায়ক কমিটির প্রথম সভায় সকলস্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শাল্লা উপজেলার ও সকল স্তরের কমিটি বিলুপ্ত হয়েছে। দলকে চাঙ্গা করতে এবং ত্যাগীদের মূল্যায়ন করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমরা নতুন কমিটি করতে চাই। সাংগঠনিকভাবে কমিটি করতে চাই। বিগত সময়ে যারা সরকার পতন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যারা হামলা-মামলায় বিপর্যস্ত হয়েছেন তাদেরকে সর্বাধিক পর্যায়ে স্থান দিতে চাই। উপজেলায় ১০১, ইউনিয়নে ৫১, ওয়ার্ডে ৫১ সদস্যের কমিটি করতে চাই। আমাদের টিম সাংগঠনিক কাজ নিয়ে এসেছে। আমাদের কাজ হচ্ছে ওয়ার্ড, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন দেওয়া। কর্মীসভায় দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী