সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০১:১০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০১:১০:১০ অপরাহ্ন
প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকার কাওরান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে গরু জবাই করার কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। সমাবেশকারীরা অভিযোগ করেন- ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের তওবা করানোর জন্য এ জিয়াফতের আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে পত্রিকাটির কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙয়ের একটি গরু জবাই করে। বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে। এর আগে একই ব্যানারে গত বৃহঃপতিবার (২১ নভেম্বর) প্রথম আলোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। পরদিন শুক্রবার (২২ নভেম্বর) ডেইলি স্টারের পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়। পরে সেখান থেকে পত্রিকার দুটির কার্যালয়ের সামনে গরু জবাই করার ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী। তাদের দাবি- ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে বিক্ষোভকারীরা দাবি করেন। অংশগ্রহণকারীদের দাবি- ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে। সরেজমিন প্রথম আলোর সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন মাদ্রাসা ও ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথম আলোর কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন। তাদের ব্যানারে লেখা রয়েছে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো-ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’। এছাড়া আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ডসহ স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। বেলা সাড়ে ১২টার দিকে কার্যালয়ের সামনে তারা একটি গরু জবাই দেন। সেখানেই রান্নার আয়োজন করা হয়। এমন কর্মসূচি দেখতে কয়েকশ উৎসুক জনতা সেখানে ভিড় করেন। এদিকে গরু জবাই কর্মসূচিকে ঘিরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। - বাংলা ট্রিবিউন

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯