সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১২:৫৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১২:৫৩:০৬ অপরাহ্ন
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০২৫-২৬ সেশনের জন্য জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য আবুল হোসাইন মো. ওয়ালী উল্লাহ। সভায় প্রধান অতিথি মাওলানা আফজল হোসাইন ২০ সদস্যবিশিষ্ট ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি ঘোষণা করেন। নব-গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি এনামুল হক, সহ-সভাপতি জুবাইর হোসেইন, মাওলানা সেরুজ্জামান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম রিপন, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী, সহকারী বায়তুলমাল সেক্রেটারি হাফিজ আব্দুল আলীম, মুসলেহ উদ্দিন, সমাজকল্যাণ সেক্রেটারি শাহ আলম, সহকারী সমাজকল্যাণ সেক্রেটারি আবুল হোসেন, প্রচার সেক্রেটারি মাওলানা তাজুদ আলী, সহকারী প্রচার সেক্রেটারি মাওলানা গোলাম ওসমানী, শ্রমিককল্যাণ সেক্রেটারি আব্দুল হান্নান, সহকারী শ্রমিককল্যাণ সেক্রেটারি শিহাব রেজা ও রুকন উদ্দিন। উলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা আলী আক্কাস, সহকারী উলামা সেক্রেটারি হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন ও মাওলানা সানোয়ার আলী। অফিস সেক্রেটারি ফারুক আহমদ, সহকারী অফিস সেক্রেটারি আব্দুল হেকিম। সভায় বক্তব্য রাখেন উপজেলা শিবিরের সভাপতি ছাত্রনেতা রাকাব আহমদ শিশির ও জাকির হোসাইন। এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাথী হাফিজ সুজন আহমদ, রেদওয়ান তাহমিদ রিমন, হাজী আনোয়ার হোসাইন, ক্বারী ইকরাম হোসাইন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন