সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার

সামনে ভয়ংকর অন্ধকার দেয়াল আছে : তারেক রহমান

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১০:০০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:০০:৩১ পূর্বাহ্ন
সামনে ভয়ংকর অন্ধকার দেয়াল আছে : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির যেসব নেতাকর্মী সামনের নির্বাচনে ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন- তারা সাবধান হন। সামনে ভয়ংকর অন্ধকার দেয়াল আছে। শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠানটি রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনস¤পৃক্তি’ শীর্ষক রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপির নেতাকর্মীদের নামে মামলার বিষয়ে আইনজীবীর প্রশ্নে তারেক রহমান বলেন, স্বৈরাচার পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে- তারা তো বসে নাই, তারা তো ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়- কেস (মামলা) তো উঠবেই না বরং নেতাকর্মীদের নামে দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে ২০টা মামলা হয়ে যাবে। সেই সম্ভাবনাও কিন্তু আছে। সেই সম্ভাবনাকে যদি নস্যাৎ করে দিতে হয়, তাহলে আজকে থেকে আপনাদের প্রত্যেককেই কেয়ারফুল হতে হবে। তিনি বলেন, আপনাদের একটাই টার্গেট হতে হবে, জনগণ, জনগণ অ্যান্ড জনগণ। এর বাইরে যদি আপনি কিছু চিন্তা করেন, তাহলে পতিত যে স্বৈরাচার তারা সফল হবে। তারা সফল হলে আইনজীবী সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস আপনাদের মিটবে না। বরং মাথার ওপরে আরও ১০টি, ২০টি কেস চেপে বসবে। আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয় তাহলে উপায় একটায় জনগণের আস্থা অর্জন করেন। আপনার পরিবার-পরিজনকে রক্ষা করতে হলে উপায় একটায় জনগণের আস্থা অর্জন করেন। আপনি যখন রাজনৈতিক কর্মী হয়েছেন এর বাইরে কোনও উপায় নাই। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব না। আপনারা বিভিন্ন সভা ও দলীয় মিটিংয়ে বলেন- জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। একটি উদাহরণ দেয়- সহকর্মীবৃন্দ আপনার পরিবারের কোন সদস্যের প্রতি আস্থা রাখবেন। পরিবারে তো অনেক সদস্য থাকে। সবাই তো একরকম না। কার ওপরে আস্থা রাখেন? যে আপনার পাশে এসে দাঁড়াবে তার ওপরে আপনি আস্থা রাখেন- এখানে বিশাল বড় একটা কিন্তু আছে। সেই মর্যাদা, বিশ্বাস, আস্থা আপনি অর্জন করেছেন একটি পর্যায়ে। আজকের পর থেকে সামনের দিনগুলো জনগণের আস্থা আপনাদের ধরে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফারাক্কা বাঁধের বিষয়ে আমাদের একটি ধারণা আছে। এটি একটি আন্তর্জাতিক বিষয়। বিএনপির বাইরে অন্য সরকার যখন ক্ষমতায় এসেছে, তারা যথাযথভাবে এটা দেখেনি। পতিত স্বৈরাচার সরকার ইচ্ছা করেই করেনি- প্রতিবেশী দেশকে খুশি করার জন্য। এটা আন্তর্জাতিক লবি, আমরা সময়মতো অবশ্যই বিশেষজ্ঞদের নিয়ে কাজ করবো। প্রয়োজনে দেশের স্বার্থে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়েই কাজ করবো আমাদের ন্যায্য হিস্যা আদায়ের জন্য। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণের ইচ্ছে আছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি বাড়ছে। গবেষণায় উঠে আসছে বাংলাদেশের অনেকাংশ, অর্ধেক বা তার কম অংশ ডুবে যাওয়ার আশঙ্কা আছে। এই দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে। খালেদা জিয়া সরকারের সময় আমরা বৃক্ষমেলা করতাম। আমাদের যেভাবেই হোক, এই কর্মসূচি আবার শুরু করতে হবে। সবাইকে উৎসাহ দিতে হবে বৃক্ষরোপণের জন্য। গাছ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর আগে, শনিবার সকাল ১০টায় এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ড. মাহাদী আমিন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০