সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ধর্মপাশায় দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ১০:০৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ১০:০৭:৪৮ পূর্বাহ্ন
ধর্মপাশায় দুই ব্যবসায়ীকে জরিমানা
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বাজারে অভিযান চালিয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও দুর্গন্ধযুক্ত বাসি মিষ্টি বিক্রি করার অপরাধে ব্যবসায়ী কবীর আহম্মদ (৪৫) কে দুই হাজার টাকা ও ব্যবসায়ী জমির মিয়া (৪০) কে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া কবীরের বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে ও জমিরের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দশধরী গ্রামে। বৃহঃপতিবার বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই আদালত পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এসআই বদিউজ্জামান, সাংবাদিক তনয় কান্তি চক্রবর্তী, শ্যামল চন্দ্র সরকার, ব্যবসায়ী সোহান আহম্মেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি