সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
চামরদানী ইউনিয়ন পরিষদ

১১ দিন ধরে নাগরিক সেবা বন্ধ, দুর্ভোগে ইউনিয়নবাসী

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:৫৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:৫৯:১৮ পূর্বাহ্ন
১১ দিন ধরে নাগরিক সেবা বন্ধ, দুর্ভোগে ইউনিয়নবাসী
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু গত ১১ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসছেন না। এ অবস্থায় ইউনিয়নবাসীকে নাগরিকত্বের সনদপত্র, প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদপত্রসহ না পাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। চামরদানী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন মিয়া বলেন, গত ১০ নভেম্বর পর্যন্ত ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু দাপ্তরিক কার্যক্রম চালিয়ে আসলেও গত ১১ নভেম্বর তিনি কার্যালয়ে আসছেন না। চেয়ারম্যান কার্যালয়ে না আসায় ওই ইউনিয়নে সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। চামরদানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর খসরুর দাবি, অসুস্থতার কারণে তিনি ইউনিয়ন পরিষদে যাচ্ছেন না। এ অবস্থায় গত ১৪ নভেম্বর থেকে তিনমাসের জন্য তিনি ছুটি নিয়েছেন। এ সংক্রান্ত আবেদন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, আমি এখানে নতুন এসেছি। এই উপজেলার চামরদানী ইউপি চেয়ারম্যান কার্যালয়ে না আসার বিষয়টি শুনেছি। ইউপি চেয়ারম্যানের ছুটির আবেদন আমি এখনো পাইনি। তিনি ইউনিয়ন পরিষদে না আসায় ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স