সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

​অধিকার-এর মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১১:০৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১১:০৮:৪১ অপরাহ্ন
​অধিকার-এর মানববন্ধন
মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের আলফাত স্কয়ারে বাংলাদেশ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সুনামগঞ্জ-এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
 
মানববন্ধনের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ, শিক্ষক নেতা রুহুল আমিন, যুব নেতা শাহ আলম, সিরাজুল ইসলাম, প্রভাষক মানিক উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহের, সুনামগঞ্জ আইডিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুর রহমান সাজওয়ার, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ, সুলেমান কবির, সমাজকর্মী আবুল হায়াত, নবীনুর, গৌরারং ইউনিয়ন যুব উন্নয়ন সংস্থার সভাপতি তফাজ্জুল হক সুমন, শিক্ষার্থী এমদাদুল হক জয় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করার এখন সময় এসেছে। গুমের শিকার ব্যক্তিদের তাদের পরিবারের কাছে দ্রুত ফেরত দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী