সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দুই দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন
দুই দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন
সুনামকণ্ঠ ডেস্ক :: হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহ¯পতিবার (২১ নভেম্বর) দুপুরে জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। দুপুরে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হলে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করেন। এসময় জনতা সুমনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ছুড়ে মারেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নুরুল ইসলাম চৌধুরী জানান, ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে মামলা হয়। গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তখন থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এদিকে ব্যারিস্টার সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহঃপতিবার ধার্য করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক এ সংসদ সদস্যকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। ব্যরিস্টার সুমনের আইনজীবী মো. সহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে জড়ানো হয়েছে। আমরা আদালতকে বলেছি ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না। এ মামলায় ব্যারিস্টার সুমনের কোন সংশ্লিষ্টতা নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স