সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে এমএ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:৫১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:৫২:৫৪ পূর্বাহ্ন
বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে এমএ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহঃপতিবার (২১ নভেম্বর) দুপুরে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোখলেছুর রহমান আখঞ্জি। মামলায় উল্লেখ করা হয়, গত রবিবার (১৭ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে অফিসে আগুন লাগিয়ে দেয়। এ সময় বিএনপির অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অফিসে থাকা প্রায় এক লাখ টাকা ও ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর বাদী হয়ে জগন্নাথপুর পুর থানায় গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বাদী হয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আখঞ্জ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এমন অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বৃহঃপতিবার এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। বাকিটা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু