সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন
জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ
সুনামকণ্ঠ ডেস্ক :: ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বৃহঃপতিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করা এক পোস্টে নাছিম এ কথা বলেন। নাছিম বলেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না - এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের ফেসবুক পেইজে শেয়ার করা ‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’ শীর্ষক এক ভিডিও পোস্টে নাছিমের এই বক্তব্য প্রচার করা হয়। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম একটি বেসরকারি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের বেশি সময় শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা ভারতে চলে যান। তার পর থেকেই দলটির নেতারা ও সাবেক মন্ত্রী-এমপিরা আত্মগোপনে আছেন। এরই মধ্যে, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কয়েক শ মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন, দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। বাহাউদ্দিন নাছিম বলেন, অনুশোচনা কী কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কীভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরানোর পথ দেখাব। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা সেটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন