সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

অবৈধ অভিবাসীদের বৈধতা দেবে স্পেন

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:২১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:২১:২২ পূর্বাহ্ন
অবৈধ অভিবাসীদের বৈধতা দেবে স্পেন
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রতি বছর তিন লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন। দুই থেকে তিন বছর ধরে যারা দেশটিতে বসবাস করছেন, বৈধতার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এমনকি তারা কাজের সুযোগ অর্থাৎ ওয়ার্ক পারমিটও পাবেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন স্পেনের অভিবাসী-বিষয়ক মন্ত্রী। রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসী-বিষয়ক মন্ত্রী এলমা সেইজ বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্পেনকে গড়ে তোলার জন্য প্রতি বছর আড়াই লাখ বিদেশি কর্মী প্রয়োজন। সরকারের সিদ্ধান্ত, দেশে এখন যত নথিবিহীন অভিবাসী রয়েছে, তাদের পর্যায়ক্রমে স্পেনে বৈধভাবে বসবাসের সুযোগ এবং ওয়ার্ক পারমিট দেয়া হবে। যেসব নথিবিহীন অভিবাসী অন্তত দুই থেকে তিন বছর ধরে স্পেনে বসবাস করছেন, বৈধতার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশেষ প্রকল্পের নাম দিয়েছেন ‘সার্কুলার মাইগ্রেশন’। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে স্পেনের বর্তমান নি¤œ জন্মহার ও বয়স্ক লোকজন অবসর নেওয়ার জেরে বিভিন্ন খাতে কর্মী সংকট চলছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে সরকারের সাম্প্রতিক এসব পদক্ষেপ স্পেনের সাধারণ জনগণ কীভাবে নেবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। উন্নত জীবনের আশায় প্রতিদিন আকাশ, স্থলপথ ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসনপ্রত্যাশী পাড়ি জমান স্পেনে। সরকারি হিসাব বলছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত ২৫ হাজার নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে ১৯ হাজারেরও বেশি এসেছেন সাগর পাড়ি দিয়ে। ইউরোপের যেসব দেশে নথিবিহীন অভিবাসীর সংখ্যা অতিমাত্রায় বেশি, তার মধ্যে স্পেন অন্যতম। এবার অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার। সূত্র: এপি, ইউরো নিউজ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা