সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

পথনাটক উৎসব উদ্বোধন

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:১১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:১১:৫৩ পূর্বাহ্ন
পথনাটক উৎসব উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: ‘হাল ছেড় না বন্ধু, বরং ছাড় জোরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে ৩দিনব্যাপী পথনাটক উৎসবের উদ্বোধন করা হয়েছে। পথনাটক উৎসব চলবে শুক্রবার ও শনিবার এই দুইদিন। বৃহ¯পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথনাটক উৎসবের উদ্বোধন করেন জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী রিপন মিয়া। এর আগে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় প্রদান করা হয়। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সভাপতিত্বে উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা। সংগীতশিল্পী রিপন চন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, শিল্পকলা একাডেমির ইনস্ট্রাক্টর (নাটক) শেখ মোহাম্মদ এহসানুর রহমান, শিল্পকলা একাডেমির উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, নাট্য ব্যক্তিত্ব রমেন্দ্র ভট্টাচার্য্য। পথনাটক উৎসবের ১ম দিনে ধারাবাহিকভাবে সিলেটের রংধনু ব্যান্ড গণজাগরণের গান পরিবেশন করে। এছাড়া ‘বাউলের কথা’ পরিবেশন করে বন্ধন থিয়েটার, সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র পরিবেশন করে ‘সব মনে রাখা হবে’। পরে একতা নাট্য সংস্থা পরিবেশন করে নাটক ‘শিক্ষা’। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক জাকির হোসেন, জিয়াউর রহমান, মেহেদী হাসান, সাইদুর রহমান আসাদ, তানভীর আহমেদ, রুহুল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ