সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

জামালগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:০১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:০১:৩৪ পূর্বাহ্ন
জামালগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজনে সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহ. এর স্মরণসভা ও উপজেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার বিকেলে উপজেলার সাচনা বাজার বটতলায় উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুল গফফারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা জাকারিয়া আল মামুনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাও. আব্দুশ শহীদ জামলাবাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি রশীদ আহমদ বিন ওয়াক্কাস, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক পীরজাদা সৈয়দ তালহা আলম, কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ। অনুষ্ঠানে বক্তারা সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহ. এর ধর্মীয় ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। পরে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন হয়। এসময় জামালগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি হিসেবে মাও. আব্দুল গফফার, সাধারণ সম্পাদক মাও. আব্দুল্লাহ আলমগীর ও সাংগঠনিক সম্পাদক হাফিজ তরিকুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সভাপতি হিসেবে মাও. বিলাল আহমদ সালেহী, সাধারণ সম্পাদক মাও. শফিকুল ইসলাম সাজিদ, সাংগঠনিক সম্পাদক মাও. সাইদুর রহমান সুমন ও ছাত্র জমিয়তের সভাপতি হিসেবে মাও. মাহদী হাসান রাসেল, সাধারণ সম্পাদক হাফিজ আফাজুল হাসান তানজীম ও সাংগঠনিক সম্পাদক ক্বারী মোবারক হোসাইনের নাম ঘোষণা করে ৩ বছরের জন্য প্রতিটি ইউনিটে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা