সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী

বিচ্ছিন্নতাবাদীদের দমনে অভিযান চালাবে পাকিস্তান

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০১:৩৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:৩৯:৪৭ অপরাহ্ন
বিচ্ছিন্নতাবাদীদের দমনে অভিযান চালাবে পাকিস্তান
সুনামকণ্ঠ ডেস্ক :: পাকিস্তান তাদের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দমনে নতুন সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অঞ্চলটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। তবে এই অভিযান চীনের সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সম্প্রতি পাকিস্তানে চীনা নাগরিকদের লক্ষ্য করে একাধিক প্রাণঘাতী হামলার পর বেইজিং তাদের সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) চীন জানায়, তারা পাকিস্তানের সঙ্গে একটি যৌথ সন্ত্রাসবিরোধী মহড়ার পরিকল্পনা করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শেহবাজ শরিফের নেতৃত্বে সামরিক ও বেসামরিক নেতাদের বৈঠকে এই অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে। অবশ্য বিবৃতিতে অভিযানের প্রকৃতি স¤পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এছাড়া, চীনা নাগরিকদের ওপর হামলা ও বেইজিংয়ের উদ্বেগ এই অভিযানের নেপথ্যে ভূমিকা রেখেছে কি না, সে বিষয়েও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় ও সামরিক বাহিনী থেকেও এ বিষয়ে মন্তব্য করা হয়নি। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীদের কার্যক্রমের কেন্দ্রস্থল। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই অঞ্চলে সবচেয়ে সক্রিয় গোষ্ঠী, যারা সামরিক বাহিনী ও চীনা নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। গত মাসে করাচির আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এক আত্মঘাতী হামলায় দুই চীনা প্রকৌশলী নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে বিএলএ। বেলুচিস্তানে চীনের অর্থায়নে নির্মিত গোয়াদ্বার বন্দর অবস্থিত, যা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অংশ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিআরআই-এর অধীনে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের এই প্রকল্প চীনের বৈশ্বিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে ওয়ারিয়র এইট নামে একটি যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া পরিচালনার পরিকল্পনা রয়েছে। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলা এই মহড়ায় উভয়পক্ষ বাস্তব যুদ্ধ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ দেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি