সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

নকলনবিশদের আমরণ অনশনের ঘোষণা

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০১:৩৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:৩৮:৫৩ অপরাহ্ন
নকলনবিশদের আমরণ অনশনের ঘোষণা
সুনামকণ্ঠ ডেস্ক :: দাবি আদায় না হলে আগামী রবিবার (২৩ নভেম্বর) থেকে আমরণ অনশন কর্মসূচি করবেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম। বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। ‘৫৬১টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি জাতীয়করণের’ দাবিতে বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। রফিকুল ইসলাম বলেন, আমরা চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩২ দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করছি। বৃহ¯পতিবারের (২১ নভেম্বর) মধ্যে আমাদের দাবি মেনে না নিলে জাতীয় প্রেসক্লাবের সামনে, আইজিআর অফিস, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে আমরণ অনশন করা হবে। আর যদি সরকার দাবি মেনে নেয়, তাহলে শনিবার আবার সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত করা হবে। তিনি বলেন, আমাদের চাকরি স্থায়ী করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন- সংগঠনের সাধারণ স¤পাদক মো. আল-আমিন হোসেন, সহ-সভাপতি, রবিউল ইসলাম রিপন, সাংগঠনিক স¤পাদক আশিকুর রহমান, প্রচার স¤পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ শামীম আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ