সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সুনামগঞ্জের প্রতিটি আসনে জমিয়তের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে : মাওলানা মঞ্জুরুল ইসলাম

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ১২:৩৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ১২:৩৬:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জের প্রতিটি আসনে জমিয়তের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে : মাওলানা মঞ্জুরুল ইসলাম
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ-জগন্নাথপুর আসন জমিয়তের আসন, খেজুর গাছের আসন উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শায়খ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা আসনে জমিয়তের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। সুনামগঞ্জ-৩ আসন জমিয়তের আসন, খেজুর গাছের আসন। আমরা রক্ত দিয়ে হলেও এ আসন ধরে রাখবো। পার্লামেন্টে আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি পাঠাবো। বুধবার দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে উপজেলা জমিয়ত কর্তৃক আয়োজিত গণসমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বে উপমহাদেশ বৃটিশ সা¤্রাজ্যবাদের বিষাক্ত ছোবল থেকে মুক্তি লাভ করেছিলো। এই দলের ইতিহাস রক্তদানের ইতিহাস, সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়ার ইতিহাস। কাজেই এই দলের নাম ভাঙ্গিয়ে কেউ বিভ্রান্ত ছড়াতে চাইলে হুঁশিয়ার থাকবেন। ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনের পক্ষে মাঠে ছিলাম। জনতার অধিকার আদায়ের আন্দোলনে দলীয়ভাবে আমরা কর্মসূচি দিয়েছিলাম। কেন্দ্রীয় জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতিসহ আমরা জমিয়তের একটি প্রতিনিধি দল ৩ আগস্ট শাহবাগে গিয়ে ছাত্র-জনতার সাথে একাত্মতা ঘোষণা করে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলাম। এই আন্দোলনে কওমী অঙ্গন থেকে প্রায় ৮৪ জন কর্মী শাহাদাত বরণ করেছেন। যার ফলে ফ্যাসিবাদ, স্বৈরাচার খুনি সরকার পালিয়ে গেছে। অসংখ্য শহীদের রক্তের সাথে যারা বেঈমানী করার চক্রান্ত করতে আসবে, যারা জাতির প্রতি আবারো বৈষম্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে জমিয়ত সাধ্যমতো সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের প্রতিহত করবে। গণসমাবেশে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মোশতাক আহমদ। উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ স¤পাদক মাও. আবদুল হাই, উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম ও ছাত্র বিষয়ক স¤পাদক হাফিজ আবু সাঈদের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খাঁন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা শায়খ আবদুল বছির, যুগ্ম-মহাসচিব ও সুনামগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ স¤পাদক আবদুল মালিক চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-স¤পাদক অ্যাড. রেজাউল হক, কাতার জমিয়তের সাবেক সাধারণ স¤পাদক মাওলানা সোয়াইব আহমদ, জেলা জমিয়তের যুগ্ম-সাধারণ স¤পাদক মাওলানা রুকনুদ্দিন, সাংগঠনিক স¤পাদক রফিক আহমদ, সহ-সাংগঠনিক স¤পাদক মাওলানা রশিদ আহমদ, যুব বিষয়ক স¤পাদক মাওলানা আরশদ নোমান, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাসরুর আহমদ ক্বাসেমী, দিরাই জমিয়তের সভাপতি মহিউদ্দিন ক্বাসেমী, সাধারণ স¤পাদক মোখতার হোসাইন চৌধুরী, ছাতক উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা আলী আহমদ, জমিয়ত নেতা মাওলানা আবদুল হাই, মাওলানা আবদুর রহিম, মাওলানা হাফিজ আবদুল গফফার, মাওলানা রিয়াজ উদ্দিন, সুনামগঞ্জ সদর জমিয়তের সাধারণ স¤পাদক রমজান হোসাইন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ স¤পাদক মাওলানা আতিকুল হক, প্রচার স¤পাদক মাওলানা সালমান আহমদে, সাংগঠনিক স¤পাদক জাহাঙ্গীর খাঁন, উপজেলা জমিয়ত নেতা মাওলানা মুহসিন আহমদ ও উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ শায়েখুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা শায়খ ইছহাক আলী, শায়খ ইসকন্দর আলী, ক্বারী আজির উদ্দিন, মৌলভী আবদুস সালাম, মাওলানা আবদুল ওয়াদুদসহ উপজেলা জমিয়ত, যুব জমিয়তা, ছাত্রজনতা ও সাধারণ তৌহিদি জনতা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু