সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

সম্পদ লুট ও জনগণের উপর প্রভুত্ব করার নীতি নিপাত যাক

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১০:৫৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১০:৫৭:৪৩ অপরাহ্ন
সম্পদ লুট ও জনগণের উপর প্রভুত্ব করার নীতি নিপাত যাক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা স্থাপন বর্তমান রাজনীতিক পরিসরে জাতির পক্ষে একান্ত অবশ্যক। তাতে কারও দ্বিমত থাকতেই পারে বটে, কিন্তু তার বিপরীতে কোনও রাজনীতিক বিকল্প আপাতত আছে বলে মনে হয় না।

আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সংকটজনক অবস্থায় অবশ্যই ভেবে-চিন্তে সমাধানের পথ বের করতে হবে এবং যথাসম্ভব কম সময়ের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হবে। আমাদের আগেকার সরকারগুলোকে রাষ্ট্রনীতির বিষয়ে বিশেষজ্ঞরা স্বৈরতান্ত্রিক বলে অভিহিত করছেন বা করে আসছেন। সে-রকম স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ভেতরে দেশের সাধারণ মানুষ আবার গিয়ে পড়তে রাজি নন। অন্তর্বর্তী সরকারের মনে রাখতে হবে, দেশ ও দেশের মানুষের কথা। দেশ মানে বিদেশ নয়, দেশ মানে দেশের মানুষ। দেশের স্বার্থ মানে বিদেশের স্বার্থ নয়, দেশের মানুষের স্বার্থ। মানুষের স্বার্থে কাজ করলে দেশের স্বার্থে কাজ করা হয়। মানুষকে বাদ দিয়ে দেশ নয়। এই কথা সামগ্রিকভাবে অনুধাবন করতে না পারলে দেশ পিছিয়ে থাকেবে ও পিছিয়ে পড়ার ফাঁদে আটকে যাবে।

পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় উন্নয়নশীল দেশের জন্য মধ্যআয়ের পিছিয়ে থাকার একটা ফাঁদ আছে। এই ফাঁদ এড়িয়ে যেতে হবে। সে-জন্য বুঝতে হবে, গণতান্ত্রিকতার খোলসে স্বৈরতান্ত্রিকতাকে ধারণ করে গণতন্ত্র হয় না। গণতন্ত্রকে হতে হয় কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রাজনীতিক ক্ষমতায়নে সহায়ক ও সকল মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠার নীতি - সম্পদে বৈষম্যহীনতার নীতি। যে-নীতি রাষ্ট্রনীতি রূপে স্বীকৃত হবে এবং সম্পদলুটের রাজত্ব ও জনগণের উপর প্রভুত্ব করার আমলাতান্ত্রিকতা তৈরি করে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ