সুনামগঞ্জ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি

খেলাপি আদায়ে অর্থ ঋণ আদালতকে সক্রিয় করছে সরকার

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৮:৫৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৮:৫৬:২২ পূর্বাহ্ন
খেলাপি আদায়ে অর্থ ঋণ আদালতকে সক্রিয় করছে সরকার
সুনামকণ্ঠ ডেস্ক :: খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতকে আরও সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে সরকার। একইসঙ্গে হাইকোর্টে হওয়া রিট মামলার বিষয়ে নেওয়া পদক্ষেপ দ্রুত নিষ্পত্তি করা হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, হাইকোর্টের রিট মামলা নিষ্পত্তি করার জন্য দুটি বেঞ্চ রয়েছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ও গভর্নরের সঙ্গে আমার আলোচনা হয়েছে, যাতে এই বেঞ্চগুলো আগামী তিন মাস শুধু রিট মামলাগুলো পরিচালনা করে। কোনও ব্যাংক বন্ধ হবে না উল্লেখ করে ড. সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু ব্যাংক হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, ব্যাংক খাতের যেসব খারাপ সিনড্রোম ছিল সেগুলো কারেকশন হচ্ছে। ইসলামী ব্যাংক দুর্বলতা কাটিয়ে উঠছে। কোনও ব্যাংক বন্ধ করার ইচ্ছা সরকারের নেই। এটা আমরা সবাইকে আশ্বস্ত করছি। আমানতকারীদের সুরক্ষা দেওয়া হবে ব্যাংক খাতে হারানো আস্থা ফিরে আনা আমাদের অন্যতম লক্ষ্য। ভালো ব্যবসায়ীদের ভীত হওয়ার কোনও কারণ নাই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, যারা ঋণ নিয়ে ঠিকমতো ফেরত দেন এবং ঠিকমতো কর দেন, তাদের কোনও সমস্যা হবে না। তারাই ভীতু হয়ে আছে যারা বিগত সরকারের সময়ে নানাভাবে অনেক কিছু করেছে। তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি কর্মকর্তা যারা আছেন, তাদের বেতন ভাতা আটকাবে না। এডিপিতে কোনও কোনও প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা ক্ষতিয়ে দেখা যাচ্ছে। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে অর্থ সচিব ড. মুহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার বলেন, আমরা আইএমএফের তিন বছর মেয়াদী ঋণ কর্মসূচিতে রয়েছি। এর বাইরেও অতিরিক্ত সহায়তা সহায়তা চাওয়া হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে আমরা আইএমএফ থেকে এক বিলিয়ন ডলার পাওয়ার আশা করছি। আগামী ৪ ডিসেম্বর আইএমএফ টিম বাংলাদেশে আসছে। তখন এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে এডিবি ৬০০ মিলিয়ন ডলার ও বিশ্ব ব্যাংক ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেন, যেসব দুর্বল ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, তারা যাতে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে সেজন্য খুব দ্রুত উদ্যোগ দেখা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত