সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

​পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:৪৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:৪৫:১৭ পূর্বাহ্ন
​পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলনের পর বিভিন্ন স্থানের ন্যায় সুনামগঞ্জে পরিচ্ছন্নতা ও ট্রাফিকের দায়িত্ব নিয়ে কাজ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও আনসার। বুধবার সকাল থেকে দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব ও পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করেছেন তারা।

বুধবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, জেলা আইনজীবী সমিতি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জেলা ও দায়রা জজ আদালতের সামনে, জেলা শিল্পকলা একাডেমির সামনে, কেন্দ্রীয় শহীদ মিনারে এবং শহরের রাস্তা-ঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

এদিকে, সুশৃঙ্খল যানবাহন চলাচলের সুবিধা তৈরি করতে শহরের ট্রাফিক পয়েন্টে শিক্ষার্থী ও আনসারগণ, কালীবাড়ি পয়েন্টে, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়, জামতলা পয়েন্টে, কোর্টের সামনের সড়কে, ওয়েজখালী এলাকাসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। 
সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী হাবিবা আক্তার জানান, আমাদের আন্দোলনের সফলতা আনতে সহপাঠী অনেকে শহীদ হয়েছেন। এই সফলতা ধরে রাখতে আমরা কাজ করছি এবং করবো।

নর্থ ইস্ট কলেজের আনিশা আক্তার জানান, আমরা শহরকে পরিচ্ছন্ন রাখতে চাই। দেশপ্রেমিক হিসাবে এই কাজ করতে আমাদের সাথে থেকে অনেকে প্রেরণা যোগাচ্ছেন। 

সরকারি এসসি গার্লসের শিক্ষার্থী ইন্দ্রাক্ষী জানান, দেশে শান্তি-শৃংখলা বজায় রাখা আমাদেরও দায়িত্ব।

সরকারি কলেজের অপর শিক্ষার্থী রাহি জানান, দেশে দ্রুত সরকার গঠন করে সচলতা আনতে জনগণসহ আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। 
ট্রাফিকের দায়িত্ব পালনকারী আনসার ফয়সল বলেন, আমরা আমাদের সাধ্যমত দায়িত্ব পালন করার চেষ্টা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪