সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

সিএনজি চালক সুজিত হত্যায় গ্রেফতার ৩

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:১১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৯:১৮:১৯ পূর্বাহ্ন
সিএনজি চালক সুজিত হত্যায় গ্রেফতার ৩
রিপোর্টার :: জগন্নাথপুরে সিএনজি চালক সুজিত হত্যাকান্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সিপিসি-৩ এর একটি অভিযানিক দল। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হল জগন্নাথপুর উপজেলার শালদিঘা গ্রামের আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদর উপজেলার নোহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), বাহুবল উপজেলার পনারান্দ গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. শিবলু মিয়া(২০)। গ্রেফতারকৃতদের কাছ থেকে সুজিত হত্যাকা-ে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করেছে র‌্যাব। হত্যাকান্ডে গ্রেফতারকৃত তিন আসামির সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারের অটোস্ট্যান্ডে প্রায় এক মাস ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে সুজিত দাস। ঘটনার দিন ১৬ নভম্বর বিকেলে তিনি তার সিএনজি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুর যান। আনুমানিক রাত ৯টার সময় স্থানীয়রা রাণীগঞ্জ সেতুর উপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা লাশ দেখতে পান। জানাযায়, দুর্বৃত্তরা সুজিত দাসের ব্যবহৃত সিএনজিটি ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সুজিত দাসের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের ভাই সুবাস দাস জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে জড়িদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা