সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১

ছাতকে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের অবহিতকরণ সভা

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:০৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০২:০৮:৩২ পূর্বাহ্ন
ছাতকে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের অবহিতকরণ সভা
ছাতক প্রতিনিধি :: ছাতকে আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (ইউ এফ ওয়াই ই ডি) প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়নের লক্ষ্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেনের সভাপতিত্বে ও জেলা সমন্বয়ক এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আবু নাছির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ব্র্যাকের এসোসিয়েট কর্মকর্তা গোলাম রাব্বি, কামরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ইউএনও অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বেসরকারি সংস্থার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। মানব স¤পদ উন্নয়নে ব্র্যাক যে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলে দেশ-বিদেশে কাজ করলে মানুষের গুরুত্ব বেড়ে যায়। সরকার দেশের বেকারত্ব দূরীকরণে নানা পদক্ষেপ নিচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সাবলম্বী করার বিকল্প নেই। ব্র্যাকের সকল উন্নয়নমূলক কাজে আমরা সহযোগিতা করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী