সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে গ্রেফতার

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০১:২৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০১:২৭:১২ পূর্বাহ্ন
স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাহিরপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আব্দুল্লাহ (২৩) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আব্দুল মালেকের ছেলে। গত সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পৈলনপুর-চরগাঁও সড়ক এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, ওই সড়ক দিয়ে বিদ্যালয়ের ক্লাস শেষে ছাত্রীটি বাড়ি ফিরছিল। এ সময় তাকে একা পেয়ে বখাটে আবদুল্লাহ কুপ্রস্তাব দেয়। এতে ছাত্রী রাজি না হলে তার চুলের মুঠি ধরে সড়কের আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় রাস্তা দিয়ে হঠাৎ পুলিশের গাড়ি দেখে ওই ছাত্রী চিৎকার দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং একই সাথে ধর্ষণের চেষ্টাকারী আবদুল্লাহকে আটক করে। বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ ওই সড়ক দিয়ে সময় মতো যাওয়ায় ও মেয়েটির চিৎকার শোনায় অল্পের জন্য সে রক্ষা পেয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স