সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন
​যাদুকাটা ও ধোপাজান

অবাধে লুট হচ্ছে দুই নদীর বালু-পাথর

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:৪২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:৪২:৫৬ পূর্বাহ্ন
অবাধে লুট হচ্ছে দুই নদীর বালু-পাথর


আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতির সুযোগে সুনামগঞ্জের দুটি নদীতে বালু-পাথর লুট হচ্ছে অবাধে। যাদুকাটা নদীতে ড্রেজারে এবং ধোপাজান ইজারাবিহীন নদীতে বালু পাথর আহরণ করছে একটি চক্র।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাহিরপুরের সীমান্ত নদী যাদুকাটা ইজারাধীন একটি নদী। দীর্ঘদিন ধরে নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু পাথর আহরণ করছিল ইজারাদারদের লোকজন। এ নিয়ে স্থানীয়ভাবে প্রতিবাদ ও সম্প্রতি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রশাসন অন্যদিকে ব্যস্ত থাকায় অবৈধ ড্রেজারের বহর নদীতে দেখা যায়। নদীর তীর কেটে প্রতিদিন শতাধিক ড্রেজার অবৈধভাবে বালু পাথর আহরণ করছে। নদীর তীর কাটার কারণে হুমকিতে পড়েছে গ্রামগুলো। 

তাহিরপুরে লাউড়েরগড়ের বাসিন্দা এরশাদ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধ ড্রেজার চলছে। তবে ১৫ দিন ধরে ড্রেজারের সংখ্যা বেড়েছে। প্রতিদিন শত শত ড্রেজার অবৈধভাবে বালু-পাথর আহরণসহ নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আহরণ করছে। 
এদিকে সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদী থেকেও অবাধে শত শত নৌকা দিয়ে রাতে বালু-পাথর আহরণ করছে স্থানীয় একটি চক্র। সাম্প্রতিক পরিস্থিতির সুযোগে বৃদ্ধি পেয়েছে অবৈধভাবে বালু পাথর আহরণ। এই চক্র নদী থেকে বালু উত্তোলন করে বিশ্বম্ভরপুরের ফতেপুর ইউনিয়নের টানাখালিতে নিয়ে ডা¤িপং করে রাখছে।

ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, ধোপাজান থেকে বালু লুট করে আমাদের এলাকায় এনে ডা¤িপং করছে একটি চক্র। তারা সরকারের রাজস্ব মেরে এই সুযোগে প্রতিদিন কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, যাদুকাটায় ড্রেজার নিষিদ্ধ। দেশিয় পদ্ধতিতে বালু আহরণ করতে হবে। কেউ আইন ভঙ্গ করলে আমরা বারবার অভিযান চালাই। তবে ধোপাজান ইজারাবিহীন নদীতে বালু আহরণ নিষিদ্ধ বলে জানান তিনি। এখন পুলিশের অনুপস্থিতিতে ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা জানিয়ে তিনি বলেন, আমরা স্থনীয়ভাবে বিষয়টি প্রতিরোধের আহ্বান জানিয়েছি।




নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা