সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ

বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিচ্ছে - উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ন
বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিচ্ছে - উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
তানভীর আহমেদ :: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে এক বিরাট পরিবর্তন ঘটেছে এবং সেই অভ্যুত্থানের মূল বাণী হল বৈষম্যহীনতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূর করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু বৈষম্য এমন একটি প্রসঙ্গ যেটা সমাজের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। বর্তমান সরকার তা দূর করতে কাজ করছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শহীদ মিনার উদ্বোধনের পর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ‘সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকের বই খুব বেশি সংস্করণ হবে না। আর আপাতত শিক্ষা সংস্কার কমিশন গঠন করার সিদ্ধান্তও হয়নি। তবে একটি কনসালটেন্ট কমিটি করা হয়েছে, যাতে করে প্রাথমিক শিক্ষার কাঠামোগত কি পরিবর্তন আনা যায় এবং আমাদের শিক্ষার গুণগত মানের উন্নতি হয়, সেজন্য আমরা বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছি। তারা কাজ করে যাচ্ছেন, ডিসেম্বরের শেষে আমাদেরকে রিপোর্ট দিবেন। জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাবে উল্লেখ করে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকের বইগুলো তেমন একটা সংস্করণ না হওয়ায় যথাসময়ে অর্থাৎ জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে হাতে বই পৌঁছাবে বলে আশা করছি। তিনি আরও বলেন, সুনামগঞ্জের কিছু মৌলিক সমস্যা রয়েছে। টেকসই উন্নয়নে বিকল্প পরিকল্পনা প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনায় উপকারভোগী অভিজ্ঞতা, মতামত ও গবেষণা প্রয়োজন। দীর্ঘদিন ধরে হাওর রক্ষা বাঁধ নিয়ে কাজ হচ্ছে। হাওর রক্ষা বাঁধের বিকল্প নদী খনন। বন্যার স্থায়ী সমাধান প্রয়োজন। নদী খননের পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন দিক বিবেচনায় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। নদী ও খাল পুনরুদ্ধারেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সুনামগঞ্জের সমস্যা আমার সমস্যা। সুনামগঞ্জের সমস্যা নিয়ে দুই ভাগে কাজ করা যায়। আমার মন্ত্রণালয়ের সমস্যা আমি দেখবো। অন্য মন্ত্রণালয়ের বিষয়ে পৃথকভাবে দেখতে হবে। উপদেষ্টা বলেন, শিক্ষাকে আমরা বড় অর্থে দেখি। শিশু জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত স্কুলে কমই শিখে। নৈতিক, মূল্যবোধের শিক্ষা উন্নয়ন পরিবার, সমাজ বিভিন্ন স্তরে বেড়ে তুলতে হবে। সন্তানদের অনৈতিক উন্নয়ন না ঘটনা প্রকৃত শিক্ষা অর্জিত হবে না। শিক্ষাখাতের সমস্যা সমাধানে আমরা কাজ করছি। হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়ন বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন, সহকারী কমিশনার মহিবুল্লাহ আঁকন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মমদ মল্লিক মঈনুদ্দিন সুহেল, সমাজসেবী জামিল চৌধুরী, জামায়াতে ইসলামীর আমীর তোফায়েল আহমদ খান, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পংকজ কান্তি দে, প্রফেসর রোকসানা পারভীন চৌধুরী, বিএনপি নেতা রেজাউল হক, নাদের আহমদ, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, সনাকের সদস্য কানিজ সুলতানা, লেখক ও গবেষক সুবাস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ কমিটি সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, দেওয়ান গিয়াস চৌধুরী, আমিনুল হক, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি