সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কমেছে উপার্জন, বিপাকে নিম্ন আয়ের মানুষ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:৪১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:৪১:১৯ পূর্বাহ্ন
কমেছে উপার্জন, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রায় ১৫ দিনের অস্থির পরিস্থিতির কারণে উপার্জন কমে গেছে শ্রমজীবী মানুষের। বিশেষ করে রিকসা, ভ্যান, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশার চালক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ী হকাররা বিপাকে পড়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কথা হয় রিকসা চালক হামিদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, জনসাধারণের উপস্থিতি আগের চেয়ে কম। প্রায় দুই সপ্তাহ ধরে আয়-রোজগার নেই বললেই চলে।

মুদি দোকানি সোহেল মিয়া বলেন, তীব্র গরম আর আন্দোলনের কারণে লোকজন ঘরের বাইরে কম বের হয়েছেন। বেচা-বিক্রি আগের চেয়ে অনেক কমেছে। তবে আশা করছি শীঘ্রই এই অবস্থার উন্নতি হবে।

এদিকে শহরের পোষাক বিপণি বিতানেও বিক্রিতে ভাটা পড়েছে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় ক্রেতার সংখ্যা নেই বললেই চলে। ব্যবসায়ীরা জানান, দোকানের ক্রেতার অপেক্ষায় রয়েছি। চলমান পরিস্থিতিতে আমাদের ব্যবসার অবস্থা ভালো নেই। ক্রেতা নেই, বিক্রিও নেই।
কালীবাড়ি মোড়ে কথা হয় দিনমজুর আব্দুর রহিমের সঙ্গে। তিনি জানান, মানুষের প্রয়োজনীয় কাজে ভাটা পড়েছে। দিনমজুরদের এখনো কেউ সেভাবে কাজে নিচ্ছে না। আমরা সবচেয়ে বিপাকে পড়েছি। দিনমজুর হওয়ায় যেদিন কাজ পাই, সেদিন বাজার-সদাই করি। অথচ গেল এক সপ্তাহ ধরে কাজই নেই। দোকান থেকে বাকিতে চাল, ডাল কিনে কোনো রকমে সংসার চালাচ্ছি।



নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ