সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৮:৩১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৮:৩১:৪১ পূর্বাহ্ন
জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর ইউপি’র সদস্য জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল। বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা গুণেন্দ্র কুমার তালুকদার। এছাড়াও উক্ত কর্মশালায়, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, বিদেশ-ফেরত/প্রতারিত অভিবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকারের সঞ্চালনায়, কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা, মূল প্রবন্ধ উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা করেন, এমআরএসসি সাইকোসোশ্যাল কাউন্সিলর শাওন রায়। এসময় দুজন বিদেশফেরত অভিবাসী তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। পর্যায়ক্রমে কর্মশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনরায় একত্রীকরণে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য যে, বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক