সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

জামালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০১:৫৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০১:৫৬:২১ অপরাহ্ন
জামালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে আটটায় উপজেলার বেহেলী বাজার থেকে সাচনা বাজার আসার পথে সাচনা- বেহেলী সড়কের রাজাপুর ব্রীজের পাশে অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় নিহত ব্যাক্তিরা হলেন, বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আশিকনূর (৪৫) ও একই ইউনিয়নের বাগানী গ্রামের জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজনের সাথে কথা বলে জানা যায়, কুয়েত ফেরত প্রবাসী আশিকনূর এই মাসের শেষ সপ্তাহে বিদেশ যাওয়ার টিকেট কনফার্ম হওয়ায় তার বন্ধু সুলেমান মিয়াকে নিয়ে রাত সাড়ে আটটায় সাচনা বাজারে নতুন কাপড় কেনার রওয়ানা দেয়। অপর দিকে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মকবুল মিয়ার ছেলে অটোরিকশা চালক ইয়ামিন (১৮) সাচনা বাজার থেকে যাত্রী নিয়ে বেহেলী বাজারের দিকে যাওয়ার পথে রাজাপুর ব্রীজের কাছে উভয়ই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আশিকনূরকে জামালগঞ্জ সদর হাসপাতালে এবং সুলেমান মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আশিক নূরের ছোট ভাই রাশিদ আলী বাদী হয়ে অটোরিকশা চালক ইয়ামীনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা