সুনামগঞ্জ , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ

দেশ টিভি’র এমডি আরিফ হাসান রিমান্ডে

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:৪৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১০:৪৮:০২ পূর্বাহ্ন
দেশ টিভি’র এমডি আরিফ হাসান রিমান্ডে
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী আন্দোলনে সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা এক মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ নভেম্বর) শাহীন রেজা রিমান্ডের এ আদেশ দেন। এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ। আবেদনে আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। আসামিপক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইন সম্পাদক সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরায় স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স