সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

“ড. ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানেরটা কেন হবে না?”

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:৪৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১০:৪৬:৪৪ পূর্বাহ্ন
“ড. ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানেরটা কেন হবে না?”
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের বিষয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, একটা কথা কঠিন মনে হলেও বলতে হয়। ড. ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতায় যেমন এই সরকারকে দরকার, ঠিক তেমনিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। রবিবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাগ্রত বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব রাজনীতিবিদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা আজ ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে। সেই জ্যামে পড়ে এখন ঘুরপাক খাচ্ছে। কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন পর্যন্ত এটাই ঠিক করতে পারছে না। এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার যে ৫ আগস্টকে কেন্দ্র করে ছাত্র-জনতা আহত হলো, পঙ্গু হলো, তাদের তিন মাসের ব্যাবধানে এসে প্রতিবাদ জানাতে হল। এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছু নাই। দুর্ভাগ্য হলো তারা (সরকার) কোনটা আগে করবে কোনটা পরে করবে; তাদের চিকিৎসা না করে তারা (সরকার) ঘোষণা দিচ্ছে আড়াইশ স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। এই দায়িত্ব তাদের? তাদের দায়িত্ব হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। তিনি আরও বলেন, জনজীবনের দিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম একটা লং প্ল্যান। এক বছরে পারবেন না, অনেক বছর লাগবে। চাল-ডাল-তেল পানির দাম কমানো যায় কিনা সেদিকে দেখেন। সামনে রমজান আসতেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দেন। টিসিবির ট্রাকের পেছনে মানুষের লাইন লেগেছে। আমি দেখলাম ট্রাকও যাচ্ছে মানুষও তার পেছনে দৌড়াচ্ছে। আলামতটা ভালো না। দৃষ্টিটা ওইদিকে দেন। নির্বাচনের দিকে দেন আর ইমিডিয়েট যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ ডেঙ্গু, যানজট এগুলো কীভাবে কমাবেন সেদিকে নজর দেন। স্টেডিয়াম বানাতে যায়েন না, ৫০ সাল-ওয়ালা পরিকল্পনা নিয়েন না। শেখ হাসিনাও ৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। তাই আজ যেটা দরকার সেটা করেন আর শর্ট করে আনেন। কর্মসূচি কমিয়ে আনেন। জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন