সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

‘বিনা ধান ২৬’ চাষে আশার আলো এক জমিতে ৩ ফসল

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:৪২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১০:৪২:২৩ পূর্বাহ্ন
‘বিনা ধান ২৬’ চাষে আশার আলো এক জমিতে ৩ ফসল
হাসান বশির :: স্বল্পমেয়াদি, উচ্চফলনশীল ও ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট প্রতিরোধী আমন ধানের জাত বিনা ধান-২৬ উদ্ভাবন করেছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) একদল বিজ্ঞানী। এই ধান চাষের ফলে বছরে একই জমিতে ৩টি ফসল চাষ সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গত ১৪ নভেম্বর এর সম্প্রসারণের লক্ষ্যে সুনামগঞ্জের সালামপুর এলাকায় কয়েকজন কৃষকের জমিতে প্রদর্শনী প্লট তৈরি করা হয়। প্রাথমিকভাবে এই স্বল্পমেয়াদি ধান রোপণে ফলন ভালো পাওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। কৃষক খলিল মিয়া বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে আমি ৩০ শতাংশ জমিতে বিনা ধান-২৬ রোপণ করেছিলাম। আশানুরূপ ফলন পেয়েছি। স্বল্পমেয়াদী হওয়ায় আমরা আমন ধান তোলার পরপরই একই জমিতে বিনা ধান ২৬ এর ফলন ঘরে তোলার পর সরিষা চাষ, পর্যায়ক্রমে বাদাম চাষ করতে পারব। স্থানীয় অন্যান্য কৃষাণ-কৃষাণীরা জানান, স্বল্প মেয়াদে ফলন পাওয়ায় এই জাতের ধান রোপণ কৃষকদের জন্য ভালো খবর। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, এই জাতের ধানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর শিষ সহজে হেলে পড়ে না। হেক্টর প্রতি প্রায় ছয় টন বা তার অধিক ফলন পাওয়া সম্ভব। ১৪ নভেম্বর বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা ধান ২৬-এর শস্য কর্তন ও মাঠ দিবস উপলক্ষে আলোচনা পর্বে এ ধান চাষে কৃষকদের উৎসাহিত করেন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ বিনা ময়মনসিংহ, ড. মো. ইকরামুল হক, পরিচালক (গবেষণা) বিনা ময়মনসিংহ, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিকুল আলম। বিনা উপকেন্দ্র সুনামগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেফাউর রহমানের সভাপতিত্বে বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় স্থানীয় অন্যান্য অংশীজন বক্তব্য দেন। প্রধান অতিথি ড. আবুল কালাম আযাদ বলেন, দিন দিন আবাদি জমি কমে যাচ্ছে। স্বল্পমেয়াদি ও উচ্চফলনশীল ধানের জাত আমাদের চাষাবাদের জন্য প্রয়োজনীয়। একই জমিতে বছরে চারটি ফসল চাষের ব্যবস্থা করতে হবে। এই আমন ধানের জাতটা এর জন্য একটি ভালো বিকল্প হতে পারে। তবে সর্বোচ্চ ফলন পেতে হলে জমিতে পর্যাপ্ত জৈব সার দিতে হবে যাতে করে জমির জৈব পদার্থের পরিমাণ ঠিক থাকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু